1. admin@banglarmuktokontho.com : admin :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘটনার ১১দিন পর দগ্ধ উজ্জ্বলের মৃত্যু হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি নরসিংদীতে ১০ (দশ) কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার। কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন। ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘটনার ১১দিন পর দগ্ধ উজ্জ্বলের মৃত্যু হয়েছে।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৫৩ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘটনার ১১দিন পর দগ্ধ উজ্জ্বলের মৃত্যু হয়েছে।

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা
i
১৭,আগস্ট-২০২৪-ইং
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অগ্নিসংযোগের ১১দিন পর মারা গেছেন উজ্জ্বল (৩৪) নামে এক ব্যক্তি।  

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ আগস্ট উপজেলার মোক্তারপুর বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল হোসেন ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে দামুড়হুদার মোক্তারপুর বাজারের হোসেন আলীর একটি হার্ডওয়্যার দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন উজ্জ্বল হোসেন। সেদিনই তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

দামুড়হুদা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, নিহত উজ্জ্বল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। তার মরদেহ এলাকায় ফিরেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় গ্রাম্য কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই