1. admin@banglarmuktokontho.com : admin :
চবির পাঁচ সমন্বয়কের পদত্যাগ ! - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ জনের তিনজনের জানাজা,দাফন সম্পন্ন শোকের ছায়া নোয়াখালীতে : এমপি জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন করলেন নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ মনোহরদীতে সুবিধাবঞ্চিত,অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে রমজান হোসেন তালুকদারের ইফতার সামগ্রী বিতরণ। “”নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার”” নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত বৃহত্তর পাবনায় ডাঃ শাহানা খাতুন শানুর মানবিক উদ্যোগ: সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন এমপি প্রার্থী আবারও আফগানিস্তানের মুসলমানদের উপর বিমান হামলা করলো পাকিস্তান।

চবির পাঁচ সমন্বয়কের পদত্যাগ !

সৈয়দ নুর আলম বাদশা, বার্তা সম্পাদকঃ দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৩৩ Time View

চবির পাঁচ সমন্বয়কের পদত্যাগ !

সৈয়দ নুর আলম বাদশা
বার্তা সম্পাদকঃ
দৈনিক বাংলার মুক্তকন্ঠ সংবাদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এই সফলতার পরবর্তীতে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও, পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভিসি, প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিলো। আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু সেটা ধাপে ধাপে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমণ, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুরভিত্তিক ও দখলদারি দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের ব্যবস্থা করেই যেন ভিসি পদত্যাগ করে। কিন্তু কোন মতামতকে যাচাই বাছাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে। শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয়ক কমিটিতেও।
আন্দোলন চলাকালীন সময়ে চবির সমন্বয়ক সংখ্যা ছিলো ২২ জন। কিন্তু পরবর্তিতে আগস্ট মাসের ৫ তারিখ চবি সমন্বয়ক সদস্য সংখ্যা হয় ৩০ জন।৫ তারিখে নতুন যেই কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
এমনসব ঘটনা, জবাবদিহিতাহীনতা ও ট্যাগা-ট্যাগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দেয়। আমরা মনে করি, সমন্বয়করা আমাদের সাথে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন, প্রভোস্টদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন।
আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই। তাই আমরা সকলে মিলে নিজ নিজ সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেইসকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই