1. admin@banglarmuktokontho.com : admin :
সিরাজগঞ্জের বেলকুচিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে চারজন খুনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ৪ জনের তিনজনের জানাজা,দাফন সম্পন্ন শোকের ছায়া নোয়াখালীতে : এমপি জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল মৌলভীবাজার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন করলেন নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ মনোহরদীতে সুবিধাবঞ্চিত,অসহায় ও দারিদ্র পরিবারের মাঝে রমজান হোসেন তালুকদারের ইফতার সামগ্রী বিতরণ। “”নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার”” নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত বৃহত্তর পাবনায় ডাঃ শাহানা খাতুন শানুর মানবিক উদ্যোগ: সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছেন এমপি প্রার্থী আবারও আফগানিস্তানের মুসলমানদের উপর বিমান হামলা করলো পাকিস্তান।

সিরাজগঞ্জের বেলকুচিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আশিকুর রহমান জুয়েল, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

সিরাজগঞ্জের বেলকুচিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আশিকুর রহমান জুয়েল, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌর বিএনপি উদ্যোগে মুকুন্দগাতী বাজার জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্য দিয়েই পালন করবে দলটি। জন্মদিনের এ লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ( ১৫ আগষ্ট ) সকাল ১১ টার সময় বেলকুচি উপজেলা মুকুন্দগাতী বাজার জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ৬ আগস্ট মুক্তি পান খালেদা জিয়া। তাই এবারের জন্মদিনে খালেদা জিয়ার কারামুক্তিকে ‘বড় উপহার’ হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য তারা বলছেন, খালেদা জিয়া শারীরিকভাবে দারুণ অসুস্থ। তাকে সুস্থ করাই এখন তাদের প্রধান লক্ষ্য। বেগম জিয়ার মুক্তির স্বাদ তারা তখনই পরিপূর্ণভাবে পাবেন, যখন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন।

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার খালেদা জিয়ার জন্মদিন পালন করতে যাচ্ছে বিএনপি। তবে জন্মদিন পালনে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। বিগত কয়েক বছরের মতো এবারও শুধুমাত্র দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালিত হবে। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মদিনের পরদিন ১৬ আগস্ট শুক্রবার খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন বেলকুচি পৌর বিএনপি আহ্বায়ক হাজী আলতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য গোলাম আযম উপজেলা বিএনপির সদস্য কেরামত তালুকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই