1. admin@banglarmuktokontho.com : admin :
সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিশেষ প্রতিনিধি : মোঃ মুজাহিদ খাঁন কাওছার
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৬০ Time View

সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিশেষ প্রতিনিধি : মোঃ মুজাহিদ খাঁন কাওছার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. দিল আফরোজা শামীম হেনাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে তাকে অব্যাহতি প্রদান করা হয়। সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ দপ্তরে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশের একটি কপি প্রতিবেদকের হাতে রয়েছে।

অব্যাহতির আদেশের পর আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছেন মর্মে ঘোষণাও দেন অধ্যক্ষ। এ সময় শিক্ষক পরিষদ, বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পরাজিত স্বৈরাচার সরকারের অন্যতম সহযোগী এবং সাভার সরকারি কলেজের অবৈধ উপাধ্যক্ষ উল্লেখ করে ড. দিল আফরোজা শামীম হেনার অপসারণ ও অবিলম্বে পদত্যাগসহ ১৮ দফা দাবি পেশ করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ড. দিল আফরোজা শামীম হেনা পহেলা নভেম্বর ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন।

২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান মঞ্জুরুল আলম খান তপনকে রাজনৈতিকভাবে হেনস্তার পর সাময়িক বরখাস্ত করিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব বাগিয়ে নেন। এরপর পালাক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৭ সালে সরকার দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব নেন ড. দিল আফরোজা শামীম হেনা। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী। দীর্ঘ ৭ বছর ধরে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে সবার মুখ বন্ধ করে রাখেন অব্যাহতিপ্রাপ্ত এই উপাধ্যক্ষ।

তার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিকভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। ড. দিল আফরোজা শামীম হেনার অব্যাহতির পর কলেজে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই