1. admin@banglarmuktokontho.com : admin :
শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় তাড়াশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় তাড়াশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

এস.এম.রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৫ Time View

শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় তাড়াশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

এস.এম.রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার:-

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় বিএনপির উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বস্তুল ইসাহাক উচ্চ বিদ্যালয়ে মাঠে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বেনজির আহমেদ শফি, বিএনপির নেতা অধ্যাপক আব্দুল হাকিম, ডা. নজিবর রহমান, মোজদার হোসেন, ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মুহিদ, বারুহাস ইউনিয়ন ছাত্রদের সভাপতি সাকিবুল হাসান প্রমূখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই