1. admin@banglarmuktokontho.com : admin :
গাজী গ্রুপের লুট হওয়া ৫০ লাখ টাকার পণ্য করিমগঞ্জ থেকে উদ্ধার - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

গাজী গ্রুপের লুট হওয়া ৫০ লাখ টাকার পণ্য করিমগঞ্জ থেকে উদ্ধার

মোহাম্মদ আবদুর রউফ, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৪২১ Time View

গাজী গ্রুপের লুট হওয়া ৫০ লাখ টাকার পণ্য করিমগঞ্জ থেকে উদ্ধার

মোহাম্মদ আবদুর রউফ, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুটপাট হওয়া পণ্যসামগ্রীর মধ্যে অন্তত ৫০ লাখ টাকার পণ্যসামগ্রী কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানভীর হাসান।

রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জয়কা, নোয়াবাদ ও গুণধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্যসামগ্রী উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনা সূত্র। পরে ওই দিন সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের উপস্থিতিতে এসব সামগ্রী গাজী ইন্ডাস্ট্রির জেলা বিক্রয় প্রতিনিধির কাছে হস্থান্তর করে সেনাবাহীনী।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রতিনিধি ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জের সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব ও নাজমুল আলম সোহান ও মোঃ শরিফুল ইসলাম।

সূত্র জানায়, এসব পণ্যসামগ্রী নারায়নগঞ্জের রূপগঞ্জ থেকে লুট করে আনা হয়। পণ্যগুলো গাজী গ্রুপের বলে তারা নিশ্চিত হয়েছে। জয়কা ইউনিয়নের শিমুলগড়া, খোঁজারগাঁও, গুণধর ইউনিয়নের উজানবরাটিয়া এবং নোয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল, সাড়ে চারশো ছোটবড় পাইপ, ওয়াটার হিটার, রাইস কুকার, পাম্পের মোটর, সাবমার্জেবল পাম্প, নলকূপ, ছাতা ও পণ্য তৈরির বিভিন্ন ধরণের কাঁচামাল।

জানা গেছে, ৫ আগস্ট ও এর পরে বিভিন্ন সময় শিল্প প্রতিষ্ঠানের এসব পণ্য লুটপাট করে দুর্বৃত্তরা। পরে এগুলো করিমগঞ্জের বিভিন্ন গ্রামে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজন দাবি করেছে, এখানকার লোকজন অনেকে কম দামে এসব পণ্য কিনেছিল। সেনা সদস্যরা এসব পণ্যসামগ্রী উদ্ধার করে জয়কা ইউনিয়ন পরিষদে রাখে। তবে কাউকে আটক করতে পারেনি।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান চলমান থাকবে। আইন শৃঙ্খলাবিরোধী সকল কর্মকাণ্ড কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই