1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত প্রধান বিচারপতি - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

মোঃ মনির মন্ডল, সাভার প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৭২ Time View

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

মোঃমনির মন্ডল,সাভার প্রতিনিধিঃ

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটে তিনি এই শ্রদ্ধা জানান। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে প্রধান বিচারপতি সকাল ৭ টার দিকে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন সৈয়দ রেফাত আহমেদ।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের চাপের মুখে গত শনিবার দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।

শনিবার তাঁরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। একই দিন রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ নিয়োগ পান।
রোববার বেলা পৌনে একটার দিকে প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেন। বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই