1. admin@banglarmuktokontho.com : admin :
তরুণদের ক্রীড়ায় ফেরাতে মাঠে নামলো নতুন কমিটি, সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

তরুণদের ক্রীড়ায় ফেরাতে মাঠে নামলো নতুন কমিটি, সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৩ Time View

নোয়াখালীর কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট এ কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক গোলাম মোমিত ফয়সাল। নতুন এ কমিটি গঠনের খবরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

নবনিযুক্ত সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল দীর্ঘদিন ধরে স্থানীয় ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খেলাধুলার উন্নয়ন, তরুণদের মাঠমুখী করা এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তিনি ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মাঝে পরিচিতি অর্জন করেছেন।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা পর্যায়ে খেলাধুলার কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

এদিকে সদস্য সচিব নির্বাচিত হওয়ায় গোলাম মোমিত ফয়সালকে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি কবিরহাটের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই