
সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি ও কৃষকদের অন্যান্য সমস্যা।
বিএনপি সরকারের খাল খনন ও কৃষি কার্ড দু'টি প্রকল্পই কৃষি বান্ধব প্রকল্প। এ প্রকল্প দুটি'র মাধ্যমে প্রান্তিক চাষিরা বেশী উপকৃত হবেন।ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন, ঝালকাঠি-১ কাঠালিয়া - রাজাপুর আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার মনউন্নয়নে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। ৪ মে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন সদস্যসহ কৃষক - কৃষাণী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার কর্মকর্তাসহ শতাধিক অংশ গ্রহনকারী এ সমাবেশে অংশনেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি অফিসার হাতেমা ইয়াসমিন স্বাগত বক্তব্যে সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপি'র সভাপতি মো: জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক মো:আলিমুল ইসলাম মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম ও পার্টনার ফিল্ড স্কুল জয়খালীর সাধারণ সম্পাদক ও কৃষক নেতা মোঃ আশিকুর রহমান সবুজ।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫