1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল শেখ. নড়াইল জেলা প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯০ Time View

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন তারা। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। এতে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখ নবাগত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একইভাবে নবাগত সদস্যরাও সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তারা। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত সকলের অংশগ্রহণে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই