1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন

মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৭ Time View

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাকিল ভুঁইয়া (৩১) নড়াইল কালিয়া থানাধীন বনগ্রামের মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে ও লাকু মোল্যা (৩৮) একই থানার বনগ্রামের তোতা মিয়ার ছেলে। মোঃ রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি জানান,

বৃহস্পতিবার (১২ মার্চ’) রাতে দিকে নড়াইল সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারস্থ জনৈক জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে সাঁইত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই