1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নড়াইলে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড গণমাধ্যম নীতিমালা বাস্তবায়নে সমন্বয়ের অভাব, নকল সাংবাদিক দমনে স্বচ্ছতার তাগিদ বিশ্লেষকদের নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: অধিকার রক্ষার লড়াই হোক উৎসবের চেয়েও বড় হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি।

নরসিংদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৯ Time View

নরসিংদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ আগষ্ট)সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান মতবিনিময় সভার শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী অঙ্গ-সংগঠনের দায়িত্বশীলদের সার্বিক খোঁজ খবর নেন এবং সংগঠনের সার্বিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামত নেন এবং ইসলামী আন্দোলনের যে কোন সাংগঠনিক কাজে সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্য দিকে থানা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করেন।

এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন,আপনি জনগণ ও আমাদের পাশে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান
বলেন,ইসলাম হল শান্তির ধর্ম,ইসলামের পথে আসলে শান্তি ও মুক্তি মিলবে।
সুতরাং ইসলামে মাদক,ইভটিজিং,চাঁদাবাজি ও সন্ত্রাসের কোন ঠাঁই নেই। মনোহরদীর মানুষ এই সমস্ত চায় না,তারা শান্তি চায়।
আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমরাও আপনাদের পাশে আছি।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার
সেক্রেটারি অধ্যাপক ডা.কাজী জহিরুল হক,সাংগঠনিক সম্পাদক,মাস্টার মনিরুজ্জামান,জেলা শাখার ছাত্র নেতা এইচ এম ইয়াছিন আরাফাত,থানা শাখার যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জালাল উদ্দীন, মনোহরদী থানা শাখা উত্তর এর ছাত্র আন্দোলনে সহসভাপতি মুহাম্মাদ কবির আহমাদ, দক্ষিণ এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজিম মাহমুদ সহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই