1. admin@banglarmuktokontho.com : admin :
সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
মে দিবসের অঙ্গীকার: শ্রমিকের অধিকার আদায়ে নরসিংদী শহর শ্রমিক দলের র‍্যালি নরসিংদীতে চাঞ্চল্যকর ঘটনা: ৫০০ পিস ইয়াবাসহ বেলাব থানার পুলিশ কনস্টেবল গ্রেফতার সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আহ্বান: হেযবুত তওহিদের ইমামকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা নরসিংদীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের মাঠমুখী উদ্যোগ মোবাইল কোর্ট পরিচালনায় সরাসরি অংশগ্রহণ, সমস্যার সমাধানে জোর সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় নতুন দিগন্ত: ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (JRIS)’ আজ রবিবার ৩.রা, মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। নরসিংদীতে RAB বাহিনীর অভিযানের খবরে ছাদ থেকে লাফ, মাদক মামলার আসামি কাসেমের মৃত্যু টাউয়াদিতে চার দিনেও মেলেনি সহায়তা, খোলা আকাশের নিচে মানবেতর জীবন বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪ Time View

 সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি ও কৃষকদের অন্যান্য সমস্যা।

বিএনপি সরকারের খাল খনন ও কৃষি কার্ড দু’টি প্রকল্পই কৃষি বান্ধব প্রকল্প। এ প্রকল্প দুটি’র মাধ্যমে প্রান্তিক চাষিরা বেশী উপকৃত হবেন।ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন, ঝালকাঠি-১ কাঠালিয়া – রাজাপুর আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার মনউন্নয়নে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। ৪ মে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে পার্টনার ফিল্ড স্কুলের ৭০ জন সদস্যসহ কৃষক – কৃষাণী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সরকার কর্মকর্তাসহ শতাধিক অংশ গ্রহনকারী এ সমাবেশে অংশনেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি অফিসার হাতেমা ইয়াসমিন স্বাগত বক্তব্যে সমাবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি মো: জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক মো:আলিমুল ইসলাম মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম ও পার্টনার ফিল্ড স্কুল জয়খালীর সাধারণ সম্পাদক ও কৃষক নেতা মোঃ আশিকুর রহমান সবুজ।

এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই