
হাফেজ মোঃ জুবায়ের আহমেদ বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মধ্যবর্তী মাগুরছড়া এলাকায় রেললাইনের ব্রিজের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে অবগত করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থলে গিয়ে শ্রীমঙ্গল জিআরপি থানাকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জোবায়ের আহমদ কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ চেরাগ আলীর ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনাস্থল থেকে নিহতের একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। তার মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।