1. admin@banglarmuktokontho.com : admin :
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৭ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির প্রধান দরজা ভেঙে ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ ৬৮ হাজার টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সোমবার ( ৯ মার্চ ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরলাল দেবনাথ ও লক্ষীরানী ভৌমিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরলাল দেবনাথ ও মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরানী ভৌমিককে জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ ১২ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। একপর্যায়ে ডাকাতরা শিক্ষক হরলাল দেবনাথকে মারধর করে তার ভাই কান্তি লাল দেবনাথের পাশের বিল্ডিংয়ের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে নগদ ৫৬ হাজার টাকা ও আরও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “শিক্ষক দম্পতির বাড়িতে এমন ডাকাতির ঘটনা খুবই উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই